Web Analytics

কেরালার বামপন্থীদের শক্ত ঘাঁটি পেরাম্ব্রা বিধানসভা কেন্দ্রে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের (আইইউএমএল) প্রার্থী ফাতেমা তাহলিয়া জয়লাভ করেছেন। তিনি এলডিএফ আহ্বায়ক ও সিপিআই(এম)-এর প্রবীণ নেতা রামকৃষ্ণানকে পরাজিত করে ৬৩,৯৯৯ ভোট পেয়ে ৪,৭০০ ভোটের ব্যবধানে জয়ী হন। এর মাধ্যমে তিনি মুসলিম লীগের ইতিহাসে প্রথম নারী বিধায়ক হিসেবে নিজের নাম লেখান।

কোজিকোড জেলার পেরুভায়ালে জন্ম নেওয়া ফাতেমা ছাত্ররাজনীতি দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের নেতৃত্ব দেন, পরে কোজিকোড কর্পোরেশনের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে মুসলিম ইউথ লীগের রাজ্য সম্পাদক। পেশায় আইনজীবী ফাতেমা কোজিকোড ও ত্রিশুর সরকারি আইন কলেজ থেকে আইন ডিগ্রি অর্জন করে কালিকট জেলা আদালতে আইন পেশায় যুক্ত আছেন।

প্রার্থিতা ঘোষণার পর থেকেই তিনি সাইবার হামলা ও অনলাইন নিগ্রহের মুখোমুখি হন। হিজাব পরিহিত মুসলিম নারী হিসেবে তার সক্ষমতা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হলেও তিনি সাহসিকতার সঙ্গে তা মোকাবিলা করেন। বিশ্লেষকদের মতে, এই জয় কেরালার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।