Web Analytics

সাভারের আমিনবাজার ল্যান্ডফিল্ডে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম খুব শিগগিরই শুরু হচ্ছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে জানান, প্রকল্পের কাজ ১ জুলাই থেকে শুরু হবে। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে ময়লার দুর্গন্ধ থেকে মানুষ মুক্তি পাবে এবং এলাকার পরিবেশ উন্নত হবে।

প্রতিমন্ত্রী বুধবার আমিনবাজার ল্যান্ডফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, কিছু জটিলতার কারণে এতদিন প্রকল্পের কাজ বন্ধ ছিল। নতুন সরকার আসার পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত কাজ শুরু করা হবে। তিনি আরও বলেন, উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনা করে ল্যান্ডফিল্ডে ময়লা ফেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি উল্লেখ করেন, হাজার হাজার টন ময়লা ফেলার কারণে এলাকায় পরিবেশের কিছু ক্ষতি হয়েছে, তবে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে মানুষের দুর্ভোগ কমে আসবে বলে আশা প্রকাশ করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।