Web Analytics

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, বীর মুক্তিযোদ্ধা ও মেজর (অব.) আখতারুজ্জামানকে রাজনৈতিক প্রতিহিংসা ও প্রতিশোধের উদ্দেশ্যে গ্রেপ্তার করা হয়েছে। রোববার বিকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বিমানবন্দরের ঘটনাকে গ্রেপ্তারের উপলক্ষ হিসেবে ব্যবহার করা হয়েছে।

গোলাম পরওয়ার বলেন, যে ধারায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে তা জামিনযোগ্য হলেও প্রথম দিনে জামিন দেওয়া হয়নি এবং রিমান্ড শেষে আদালতে হাজির করার পরও জামিন নামঞ্জুর করা হয়েছে। ডিভিশনের আবেদন সত্ত্বেও আদেশ না দেওয়ার পেছনে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ করেন তিনি। আদালত প্রাঙ্গণে বিএনপির আইনজীবীরা মব তৈরি করে জামায়াতের নেতাকর্মী ও স্বজনদের ওপর হামলা করেছেন বলেও তিনি দাবি করেন।

তিনি বিমানবন্দরের অব্যবস্থাপনা তদন্তে কমিটি গঠন, বিমানমন্ত্রীসহ দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এবং আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তি ও কারাগারে ডিভিশন দেওয়ার দাবি জানান। সময়মতো জামিনের আবেদন করে আইনি লড়াই চালানোর কথাও বলেন তিনি। পাশাপাশি গ্যাস, তেল, বিদ্যুৎ ও সিলিন্ডারের দাম বৃদ্ধির সমালোচনা করে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।