Web Analytics

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে বুধবার গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার আদালতে হাজির করার পর জুলাই হত্যা মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত। মামলায় অভিযোগ করা হয়েছে, তার নির্দেশে সশস্ত্র হামলায় দেলোয়ার হোসেন নিহত হন। তদন্তের স্বার্থে ডিবি সাত দিনের রিমান্ড চাইলেও আদালত পাঁচ দিন মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষ জানায়, মামুন খালেদ বিতর্কিত এক-এগারো সরকারের অন্যতম কুশীলব এবং পরবর্তীতে আওয়ামী লীগ আমলে ডিজিএফআই প্রধান ছিলেন। তার বিরুদ্ধে গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার, জলসিঁড়ি প্রকল্পে দুর্নীতি, এবং ‘আয়নাঘর’ নামে গোপন বন্দিশালা পরিচালনার অভিযোগ রয়েছে। সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ অভিযোগ করেছেন, এক-এগারোর সময় তাকে নির্যাতন করেছিলেন মামুন খালেদ। রাষ্ট্রপক্ষ আরও জানায়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সেনানিবাসের বাসা থেকে উচ্ছেদ এবং ছাত্র আন্দোলনে গুলি চালানোর ঘটনায়ও তার সংশ্লিষ্টতা রয়েছে।

আদালতে মামুন খালেদ অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না এবং অবসরের পর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত নন। তার আইনজীবীরা জামিন আবেদন করেন, দাবি করেন মামলার এজাহারে তার নাম নেই।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।