Web Analytics

বিদেশি পর্যটকদের কাছে আন্তর্জাতিক কার্ডে পণ্য ও সেবা বিক্রি করে পাওয়া বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ সংরক্ষণের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, শপিং মলসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান এই সুবিধা পাবে। কেন্দ্রীয় ব্যাংক রোববার জারি করা একটি সার্কুলারে এ নির্দেশনা দিয়েছে।

সার্কুলার অনুযায়ী, অনুমোদিত ডিলার বা এডি ব্যাংকগুলো সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানকে অর্জিত বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ ধরে রাখার সুযোগ দিতে পারবে। অবশিষ্ট অর্থ টাকায় রূপান্তর করতে হবে। সংরক্ষিত বৈদেশিক মুদ্রা প্রচলিত বিধিবিধান মেনে বৈধ বৈদেশিক লেনদেনের দায় পরিশোধে ব্যবহার করা যাবে।

এ ক্ষেত্রে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমেও অর্থ পরিশোধ করা যাবে। বিদেশি পর্যটকদের কাছ থেকে আন্তর্জাতিক কার্ড এবং অন্যান্য অনুমোদিত পেমেন্ট উপকরণে অর্থ গ্রহণের ব্যবস্থা নিশ্চিত করতে এডি ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্টদের মতে, এতে পর্যটন খাতের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বৈধ বৈদেশিক ব্যয় পরিশোধ সহজ হবে এবং আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থার ব্যবহার বাড়বে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।