Web Analytics

নাটোরের গুরুদাসপুর উপজেলার শ্যামপুর গ্রামে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে পুলিশের দুই সদস্য হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে ওই দুই সদস্যকে ক্লোজ করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে শ্যামপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে ফারহান ও বাবলুর ছেলে লাম বন্ধুদের সঙ্গে নন্দকুজা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। ঘটনার সত্যতা যাচাই এবং সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য গুরুদাসপুর থানার এসআই আবুল বাশার ও কনস্টেবল রাকিব ঘটনাস্থলে যান।

কাফনের কাপড় সরিয়ে লাশ দেখাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে দুই পুলিশ সদস্যের বাগ্বিতণ্ডা হয়। পরে তাদের ওপর হামলা হলে দুজনই আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের চিকিৎসা দেওয়া হয়, তবে গণমাধ্যমকর্মীদের ছবি তুলতে দেওয়া হয়নি। নাটোরের পুলিশ সুপার শরিফুল ইসলাম বলেন, তদন্তে ত্রুটির কথা জানতে পেরে দুই সদস্যকে ক্লোজ করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।