Web Analytics

গাজীপুরের কালিয়াকৈরে পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলন ঘিরে নিরাপত্তা জোরদার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে ১১ প্লাটুন বিজিবি এবং ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার সকালে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করলে এ পদক্ষেপ নেওয়া হয়।

খবর পেয়ে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, অতিরিক্ত পুলিশ ও বিজিবির সঙ্গে আরও এক প্লাটুন বিজিবি এবং ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) আরিফ হোসাঈন জানান, শ্রমিক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে আগে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ছিল, যা বাড়িয়ে ১১ প্লাটুন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা ২১ জন থেকে বাড়িয়ে ২৫ জন করা হয়েছে। কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, সকাল ৮টার দিকে মৌচাক এলাকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।