Web Analytics

পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী রাজ্যে কঠোর ধর্মান্তরবিরোধী আইন, জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) এবং অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বাস্তবায়নের পরিকল্পনা ঘোষণা করেছেন। শুক্রবার কলকাতার রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় নিরাপত্তা জোরদার ও বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হবে। শুভেন্দুর অভিযোগ, আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের ফলে পশ্চিমবঙ্গে ধর্মান্তরের প্রবণতা ও জনসংখ্যার ভারসাম্যে পরিবর্তন ঘটছে।

তিনি জানান, শিগগিরই এসব আইন কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে এবং সীমান্তবর্তী জেলাগুলোতে অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত ও ফেরত পাঠানোর জন্য আটক কেন্দ্র গড়ে তোলা হয়েছে। শুভেন্দু বলেন, যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে দেশের সংস্কৃতি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে, তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। নাগরিকত্ব (সংশোধন) আইন প্রসঙ্গে তিনি বলেন, ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আশ্রয় নেওয়া হিন্দুরা অনুপ্রবেশকারী নন, তারা নাগরিকত্ব পাওয়ার অধিকারী।

তিনি আরও সতর্ক করেন, যারা ভারতের সশস্ত্র বাহিনীকে অসম্মান করে বা জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত, তাদের আচরণ পশ্চিমবঙ্গে সহ্য করা হবে না।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।