Web Analytics

ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে ইসরাইলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৮৬ জনে দাঁড়িয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, শনিবার সকালে তিনটি মিসাইল হামলায় স্কুলটি লক্ষ্যবস্তু করা হয়। ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আলী ফরহাদি এ তথ্য নিশ্চিত করেছেন এবং জানান, হামলায় আরও বহু শিক্ষার্থী আহত হয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, একই দিনে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানজুড়ে একাধিক হামলা চালায়। এর জবাবে তেহরান পাল্টা হামলা চালায়। ইরান জাতিসংঘের কাছে আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছে।

হামলার পর ইরানে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র এখনো প্রকাশিত হয়নি। আন্তর্জাতিক মহল পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।