Web Analytics

২০২৭ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার ছবি নিয়ে বিতর্কের মধ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের একজন কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ রোববার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এনসিটিবিতে প্রেষণে গবেষণা কর্মকর্তা হিসেবে কর্মরত মু. আব্দুল্লাহ আল জোবায়েরকে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে উল্লিখিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো। তাঁকে ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে; না হলে ওই দিন অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন। তাঁকে নিজ পিডিএসে লগইন করে অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করতেও বলা হয়েছে।

বিতর্কের পর এনসিটিবি প্রতীকটি পরিবর্তনের উদ্যোগ নেয় এবং বৃহস্পতিবার, ২২ অক্টোবর রাতে বইটির ছাপার কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। মাঠপর্যায়ে পাঠানো বই সংগ্রহ করে প্রতীক পরিমার্জনের পর আবার বিতরণ করা হবে বলে সংস্থাটি জানিয়েছে। মুদ্রণমালিকেরা বলেছেন, ছাপা, বাঁধাই ও সরবরাহের কাজ অনেক আগেই শেষ হওয়ায় সংশোধনে বাড়তি সময় ও খরচ লাগবে। বইটির প্রায় ৩৮ লাখ কপি ছাপানো হচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।