Web Analytics

সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশ সদরদপ্তরের নির্দেশনার পর রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে সিটিটিসির যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাইবার ইন্টেলিজেন্স টিম এ বিষয়ে কাজ করছে এবং তারা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।

এর আগে পুলিশ সদরদপ্তর থেকে সব রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার ও জেলা পুলিশ সুপারদের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়। গোয়েন্দা তথ্যে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত এক উগ্রবাদী সংগঠন জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র ও শাহবাগ এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে। গ্রেপ্তার সদস্যদের সঙ্গে দুই চাকরিচ্যুত নিরাপত্তা সদস্যের যোগাযোগের তথ্যও পাওয়া গেছে।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের নামে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে তাদের সরবরাহ করা প্রশ্নের সঙ্গে আসল প্রশ্নের কোনো মিল পাওয়া যায়নি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।