Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি তরুণদের জ্ঞান, দক্ষতা, যোগ্যতা ও নৈতিকতায় নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অস্ট্রেলিয়ার ইউডব্লিউএস ব্যাংকসটাউন অডিটোরিয়ামে আয়োজিত ‘প্রবাসী বাংলাদেশি এক্সক্লুসিভ ইয়ুথ সেশন: চেঞ্জ আওয়ার ইয়ুথ’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক তরুণের উপস্থিতিতে তিনি বলেন, জীবনে বড় কিছু করতে হলে আগে নিজেকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও আধুনিক শিক্ষায় সমৃদ্ধ হওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শুধু ডিগ্রি অর্জন যথেষ্ট নয়; মূল্যবোধ ও নৈতিকতার চর্চার মাধ্যমেও যোগ্য মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, জাতি ও উম্মাহর বৃহত্তর কল্যাণে কাজ করার আগে তরুণদের নিজেদের প্রস্তুত করতে হবে। সভায় তরুণেরা বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করলে তিনি ব্যক্তিগত উন্নয়ন, শিক্ষা, নৈতিকতা এবং দেশ-জাতির প্রতি দায়িত্ববোধ বিষয়ে দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং ডা. এস এম খালিদুজ্জামান উপস্থিত ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।