Web Analytics

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে জীবিকা নির্বাহের জন্য আরও এক কোটি টাকা দেবে সরকার। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, এই অর্থ প্রধান উপদেষ্টার ফান্ড থেকে দেওয়া হবে। এর আগে অর্থ মন্ত্রণালয় হাদির পরিবারের জন্য ফ্ল্যাট বা বাড়ি কেনার উদ্দেশ্যে আরও এক কোটি টাকা অনুমোদন দিয়েছে। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এ তথ্য জানান।

অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্প্রতি হাদির পরিবারের জন্য ফ্ল্যাট কেনার অনুদান চেয়ে আবেদন করেছিল। হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্তে প্রস্তাবটি অনুমোদন করা হয়েছে। রাজধানীর লালমাটিয়ার সরকারি দোয়েল টাওয়ারে ১২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনা ও সাজানোর জন্য এই বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে আবাসিক ভবনের জন্য বরাদ্দ ছয় কোটি টাকার মধ্য থেকে এই অর্থ ব্যয় করা হবে।

বরাদ্দের শর্ত অনুযায়ী, সব আর্থিক বিধি-বিধান মেনে ব্যয় করতে হবে, ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে প্রতিফলন নিশ্চিত করতে হবে এবং অব্যয়িত অর্থ ৩০ জুনের মধ্যে কোষাগারে ফেরত দিতে হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।