Web Analytics

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বর্তমান সংসদকে ‘মজলুমের মিলন মেলা’ হিসেবে অভিহিত করে স্পিকারকে বলিষ্ঠ কমান্ডার হিসেবে সংসদ পরিচালনার আহ্বান জানিয়েছেন। বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, সংসদ সুন্দরভাবে চললে জনগণের আস্থা বাড়বে এবং দেশ গঠনে সবাই অনুপ্রাণিত হবে। তিনি ঢাকার জলাবদ্ধতা ও অব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি সমন্বিত মহাপরিকল্পনা ও বিশেষ বাজেট বরাদ্দের প্রস্তাব দেন।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, বিরোধীদলীয় আসনগুলোতে সুষম বাজেট বরাদ্দ দেওয়া হয়নি। তিনি রাজনৈতিক বিবেচনায় নয়, মেধার ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবি জানান এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাড়তি বরাদ্দের জন্য সরকারকে ধন্যবাদ দেন। জনগণের অর্থে নামফলক স্থাপনের অপচয় বন্ধের আহ্বান জানান তিনি।

তিনি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়ে বলেন, দুর্নীতির পৃষ্ঠপোষকতা সংসদ থেকে না এলে তা নির্মূল সম্ভব। অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনার সরকারি অঙ্গীকারকে স্বাগত জানিয়ে তিনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।