Web Analytics

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, ইসলামের নাম ব্যবহার করে ঘৃণা, অপবাদ ও গালাগালিকে রাজনৈতিক হাতিয়ার বানানো যাবে না। রোববার এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ইসলামি দল ও আন্দোলনের পরিচয় স্লোগান বা আবেগ দিয়ে নয়, বরং তাদের আচরণ, নৈতিকতা ও বাস্তব কর্মকাণ্ড দিয়ে প্রমাণিত হওয়া উচিত। রাগ, উসকানি ও বিদ্বেষভিত্তিক আন্দোলন দুর্বল হয়ে পড়ে বলেও তিনি সতর্ক করেন।

শনিবার রাতে বানগিতে থ্রি জেনারেশনস অ্যাপ্রিসিয়েশন ডিনারে বক্তব্য দিয়ে আনোয়ার ইসলামি আন্দোলনের ভিত্তি হিসেবে জ্ঞান ও বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরেন। ওয়াদাহ পেমবেরদাসান উমাত মালয়েশিয়া, অ্যাংকাতান বেলিয়া ইসলাম মালয়েশিয়া এবং মালয়েশিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইসলামিক স্টুডেন্টস যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে। তিনি বলেন, কোনো দেশের সংগ্রাম শুধু আবেগ ও উত্তেজনার ওপর নির্ভর করতে পারে না; জ্ঞান সচেতনতা ও দায়িত্ববোধ গড়ে তোলে।

আনোয়ার দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান, তাকফিরি চিন্তার বিরোধিতা, চরম দারিদ্র্য দূরীকরণ এবং শিষ্টাচার, নৈতিকতা ও জাতীয় পরিচয়ের প্রতি সম্মান বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ইসলামি দাওয়াহ ও জ্ঞানচর্চায় সহায়ক হতে পারে, তবে নৈতিকতা ও আদর্শের কাঠামো ছাড়া তা ক্ষতির কারণও হতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।