মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখলদারিত্ব শেষ না হওয়া পর্যন্ত দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব নয়। রোববার এক ভাষণে তিনি বলেন, দখলদারিত্বের অবসান, আগ্রাসন বন্ধ, অধিকার ফিরিয়ে দেওয়া এবং সবার নিরাপত্তা নিশ্চিত না হলে স্থায়ী শান্তি ও প্রকৃত স্থিতিশীলতা আসবে না।
১৯৭৯ সালে ইসরাইলের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরকারী প্রথম আরব রাষ্ট্র হিসেবে পরিচিত মিসরের প্রেসিডেন্ট সিসি বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের একমাত্র সমাধান হলো ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে একটি সর্বাত্মক শান্তিচুক্তি। তিনি আরও বলেন, ন্যায্য শান্তি প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলের মানুষ স্থিতিশীলতা ও সমৃদ্ধির মধ্যে বসবাস করতে পারবে।
সিসি আন্তর্জাতিক সম্প্রদায়কে ২০২৫ সালের অক্টোবর থেকে কার্যকর হওয়া গাজা যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানান। তার দাবি, যুদ্ধবিরতি কার্যকরের পরও ইসরাইলি হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।