Web Analytics

চলমান যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক পর্যটক কমে যাওয়ার মধ্যে দুবাই সরকার ‘দুবাই ইনভাইট’ উদ্যোগ চালু করেছে। দুবাইয়ের অর্থনীতি ও পর্যটন বিভাগের অধীন এ কর্মসূচিতে আমিরাতের বাসিন্দারা বিদেশি বন্ধু বা স্বজনকে দুবাই সফরে মনোনীত করতে পারবেন। মনোনীত অতিথি সফর করলে বাসিন্দারা হোটেলে বিনামূল্যে থাকা, রেস্তোরাঁয় খাবার এবং আকর্ষণীয় স্থানে প্রবেশের টিকিটসহ ৩ হাজার দিরহাম সমমূল্যের বেনিফিট প্যাকেজ পাবেন।

একজন বাসিন্দা সর্বোচ্চ তিনটি প্যাকেজ পাবেন। পর্যটকদের ৩১ অক্টোবরের মধ্যে দুবাই পৌঁছাতে হবে, আর প্যাকেজের সুবিধা ডিসেম্বর পর্যন্ত ব্যবহার করা যাবে। অতিথিকে অ-আমিরাতি বাসিন্দা হতে হবে, বৈধ পর্যটন ভিসায় আসতে হবে এবং একজনকে একবারই মনোনয়ন দেওয়া যাবে। প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাতের পর বিমান চলাচল অর্ধেকে নেমেছে, ব্যবসায়িক আয় ৫০ শতাংশের বেশি কমেছে এবং বহু হোটেল খালি রয়েছে। চালুর প্রথম ৪৮ ঘণ্টায় কর্মসূচিটিতে ১০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।