Web Analytics

সৌদি আরব মদিনার সব মসজিদে নারীদের জন্য নির্ধারিত নামাজের স্থান প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময়ে খোলা রাখার অনুমতি দিয়েছে। ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল-শেখ সম্প্রতি এ অনুমোদন দেন। এর আওতায় ঐতিহাসিক মসজিদের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকার বড় ও সাধারণ মসজিদও অন্তর্ভুক্ত থাকবে।

নতুন ব্যবস্থায় কর্মস্থল, কেনাকাটা, ভ্রমণ বা অন্য প্রয়োজনে বাইরে থাকা নারীদের নামাজের জন্য বাড়ি ফিরতে হবে না। তারা কাছের মসজিদে নারীদের নির্ধারিত স্থানে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে পারবেন। আগে মদিনার অনেক মসজিদে এসব স্থান সীমিত সময়ের জন্য খোলা রাখা হতো।

বিশেষ করে জুমা, তারাবিহ ও ঈদের নামাজ কিংবা ভিড়ের মৌসুমে নারীদের নামাজের জায়গা খোলা থাকত; অন্য সময়ে বেশিরভাগ ক্ষেত্রে তা বন্ধ থাকত। মসজিদে নববি এ সিদ্ধান্তের আওতায় নয়, কারণ সেখানে নারীদের পৃথক নামাজের ব্যবস্থা আগে থেকেই রয়েছে। ব্যবস্থাপনা ও তদারকিতে নারী মাঠকর্মীরা দায়িত্ব পালন করছেন এবং ঐতিহাসিক মসজিদে পরিদর্শক ও নিরাপত্তাকর্মী হিসেবে ১১৫ নারী নিয়োগ পেয়েছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।