Web Analytics

সরকার দেশের তিনটি বেসরকারি সাবমেরিন ক্যাবল কোম্পানি—সামিট কমিউনিকেশনস লিমিটেড, মেটাকোর সাবকম লিমিটেড এবং সিডিনেট কমিউনিকেশনস—ও তাদের গঠিত ‘বাংলাদেশ প্রাইভেট কেবল সিস্টেম’ কনসোর্টিয়ামের কার্যক্রমের বৈধতা তদন্তের নির্দেশ দিয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন দিতে বলা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, কনসোর্টিয়ামটি গঠনের আগে মন্ত্রণালয় বা বিটিআরসি’র অনুমতি নেওয়া হয়েছিল কি না এবং তারা লাইসেন্স ও সরকারি গাইডলাইন মেনে চলছে কি না, তা যাচাই করতে হবে।

২০২২ সালের সেপ্টেম্বরে সাবমেরিন ক্যাবল খাতে সরকারি একচ্ছত্র আধিপত্য ভাঙতে এই তিন প্রতিষ্ঠানকে পৃথকভাবে লাইসেন্স দেয়া হয়। পরে তারা যৌথভাবে সিঙ্গাপুরের সঙ্গে ১,৩০০ কিলোমিটার দীর্ঘ সাবমেরিন ক্যাবল সংযোগ স্থাপনের উদ্যোগ নেয়। তবে সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন, প্রতিষ্ঠানগুলো লাইসেন্সিং নীতিমালা লঙ্ঘন করে ডিজিটাল নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক অভিযোগ করেছেন, প্রতিষ্ঠানগুলো লাইসেন্সের শর্ত পূরণ না করে অনিরাপদ ক্যাবল সংযোগের পরিকল্পনা করছে, যা দেশের প্রযুক্তি খাতের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে তাদের লাইসেন্স বাতিল হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।