Web Analytics

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নিরাপত্তার দায়িত্ব পেয়েছে দেশটির সবচেয়ে দুর্ধর্ষ কমান্ডো ইউনিট নোপো। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকে ৫৬ বছর বয়সী মোজতবা জনসম্মুখে আসেননি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলায় মোজতবা নিজেও গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি অত্যন্ত সুরক্ষিত স্থানে চিকিৎসাধীন। তবে ইরান সরকার এসব দাবি অস্বীকার করে জানিয়েছে, নতুন সর্বোচ্চ নেতা সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন।

বিশ্লেষকদের মতে, নোপো ইউনিটকে দায়িত্ব দেওয়া মোজতবার নিরাপত্তা জোরদারের পদক্ষেপ। ১৯৯১ সালে গঠিত এই কালো পোশাকধারী বাহিনী আনুষ্ঠানিকভাবে জিম্মি উদ্ধার ও সন্ত্রাসবাদ দমনে নিয়োজিত থাকলেও বাস্তবে এটি সর্বোচ্চ নেতার ব্যক্তিগত ঢাল হিসেবে কাজ করে।

বিশ্লেষকদের আরও মতে, নোপো বাহিনী ইরানের সাধারণ পুলিশ বা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) চেয়ে অনেক বেশি প্রশিক্ষিত ও কঠোর।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।