Web Analytics

মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে অংশ নেওয়া নিয়ে বিতর্কের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়। তবে ইশরাক এ খবর নাকচ করে সবাইকে এটিকে গুজব হিসেবে দেখার অনুরোধ জানিয়েছেন।

উদ্ধৃত গণমাধ্যমের খবরে বলা হয়, রোববার বিকালে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী ইশরাককে ডেকে পাঠান এবং তাকে পদত্যাগের নির্দেশ দেন। কিন্তু এ বিষয়ে সরকারের দায়িত্বশীল কোনো ব্যক্তির কাছ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পায়নি আমার দেশ।

রাতে ইশরাক হোসেন বলেন, এ দাবির কোনো সত্যতা এখন পর্যন্ত নেই। তিনি বলেন, দল থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা জানানো হবে। একই সঙ্গে তিনি বিষয়টি নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।