Web Analytics

ভারতে অবস্থানরত বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় মাটি থেকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শেখ হাসিনা চলতি বছরের শেষ নাগাদ দেশে ফেরার কথা বলার প্রেক্ষাপটে শুক্রবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য প্রকাশ করে। ভারতের লোকসভার পররাষ্ট্রবিষয়ক স্থায়ী সংসদীয় কমিটিকে দেওয়া মন্ত্রণালয়ের বক্তব্যে বলা হয়েছে, ঢাকার প্রত্যর্পণ-আবেদন ভারতীয় আইন ও নিয়ম অনুযায়ী পর্যালোচনাধীন রয়েছে।

কংগ্রেস এমপি শশী থারুরের নেতৃত্বাধীন কমিটি বলেছে, গুরুতর বিপদ বা প্রাণসংশয়ের মুখে থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়ার ভারতের দীর্ঘ মানবিক নীতির ভিত্তিতেই শেখ হাসিনাকে থাকতে দেওয়া হয়েছে। তবে এই আশ্রয়ের ক্ষেত্রে ভারতের কঠোর নীতি হলো, দেশটির ভূখণ্ড ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম চালানো যাবে না। বাংলাদেশের আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের বক্তব্য উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ভারত থেকে দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হতে পারে।

‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ শীর্ষক প্রতিবেদনে কমিটি নীতিগত ও মানবিক অবস্থান বজায় রেখে বিষয়টি সংবেদনশীলভাবে সামলানোর সুপারিশ করেছে। বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করার তাগিদও দেওয়া হয়েছে। এ ছাড়া ২০২৬ সালে মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে দ্রুত আলোচনা শুরু এবং সংখ্যালঘু সুরক্ষাকে কূটনৈতিক আলোচনায় গুরুত্ব দেওয়ার সুপারিশ করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।