Web Analytics

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সাংবিধানিক সীমাবদ্ধতা দেখিয়ে জনগণের গণতান্ত্রিক প্রত্যাশার বিপরীতে অবস্থান নেয়া যাবে না। বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ায় বিপ্লবী যুব সংহতির শিল্পাঞ্চল থানার প্রতিনিধি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি সরকারকে জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে হবে এবং দেশের লাখ লাখ বেকার যুবকের কর্মসংস্থানকে অগ্রাধিকার দিতে হবে। বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণসহ প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত নিতে হবে যাতে যুবসমাজ হতাশায় না পড়ে। তিনি আরও বলেন, বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের মাধ্যমে গণতান্ত্রিক, প্রগতিশীল, বহুত্ববাদী ও অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে, যা নষ্ট করা যাবে না।

সভায় সভাপতিত্ব করেন বিপ্লবী যুব সংহতির শিল্পাঞ্চল কমিটির আহ্বায়ক লিটন মন্ডল। এতে আরও বক্তব্য দেন আকবর খান, বেপারী বিন্দু, বাবর চৌধুরী, আনিসুর রহমান ও ফারুক হোসেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।