Web Analytics

জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল ডা. এ এইচ এম হামিদুর রহমান আযাদ অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা নিজেরাই ব্যালটে সিল মেরেছেন এবং ভোটের রেজাল্ট শিট ঘষামাজা করেছেন। রোববার রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এই অভিযোগ করেন। বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদসহ কমিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হামিদুর রহমান বলেন, নির্বাচনে কালো টাকার ব্যবহারসহ ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। কিছু কেন্দ্রে কর্মকর্তারা নিজেরাই সিল মেরেছেন, ভোটগ্রহণে বাধা দেওয়া হয়েছে এবং ভীতি সৃষ্টি করা হয়েছে। কোথাও ভোট কাস্টিং কম হয়েছে, আবার কোথাও অস্বাভাবিকভাবে বেশি ভোট পড়েছে ও অতিরিক্ত ব্যালট ব্যবহার হয়েছে। তিনি আরও বলেন, ভোট গণনার সময় এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয়েছে এবং রেজাল্ট শিট ঘষামাজা করা হয়েছে। ১১ দলীয় ঐক্য বারবার ইসিকে জানালেও সন্তোষজনক পদক্ষেপ পাওয়া যায়নি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন লিয়াজোঁ কমিটির মিডিয়া সমন্বয়ক এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান এবং এনসিপির কেন্দ্রীয় নেতারা।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।