Web Analytics

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। রয়টার্স জানিয়েছে, মুখমণ্ডল ও পায়ের গুরুতর আঘাত থেকে তিনি ধীরে ধীরে সেরে উঠছেন। শারীরিকভাবে অসুস্থ হলেও তিনি ওয়াশিংটনের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নিচ্ছেন। সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর থেকে তাকে জনসমক্ষে বা কোনো ভিডিও বা ছবিতে দেখা যায়নি।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় পূর্ববর্তী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনিকে নতুন নেতা হিসেবে নির্বাচিত করা হয়। রয়টার্সের তিনটি সূত্র জানায়, ওই হামলায় মোজতবার মুখমণ্ডল ও এক বা উভয় পায়ে আঘাত লাগে এবং তার বাবা, স্ত্রী ও অন্যান্য পরিবারের সদস্য নিহত হন। তবে এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

রিপোর্টে আরও বলা হয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতি ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা চলছে, যদিও ইসরাইলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অচলাবস্থা বজায় রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।