স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ডেঙ্গু মোকাবিলায় সরকার সার্বিক প্রস্তুতি নিয়েছে। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি বলেন, বর্তমানে কিছু ডেঙ্গু রোগী শনাক্ত হলেও সরকার দেরি না করে আগাম ব্যবস্থা নিচ্ছে। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ডেঙ্গু কর্ণার স্থাপন করা হচ্ছে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি ফিল্ড হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে দেশের অন্যান্য স্থানে আরও ফিল্ড হাসপাতাল স্থাপন করা হবে।
মন্ত্রী জানান, সোসাইটি অব মেডিসিন চিকিৎসা পরিকল্পনা ও প্রশিক্ষণ দেবে, যেখানে ইউনিসেফসহ বিভিন্ন সংস্থা সহযোগিতা করছে। মঙ্গলবার থেকে ঢাকার বাইরে সাতটি বিভাগ ও জেলাগুলোর চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া হবে। রিএজেন্ট, টেস্টিং কীটস ও স্যালাইনসহ প্রয়োজনীয় উপকরণ সংগ্রহে রয়েছে এবং চাহিদা অনুযায়ী আরও সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ডেঙ্গুর উৎস নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের সঙ্গে দুই মাস আগে থেকেই কাজ চলছে এবং আগামীকাল পুনরায় বৈঠক হবে। সভায় ডেঙ্গু বিষয়ক একটি অ্যাপ চালু ও গবেষণা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।