Web Analytics

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে। বিদ্যালয়টির ১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ জন বৃত্তি পেয়েছে, ফলে সাফল্যের হার দাঁড়িয়েছে ৯২ দশমিক ৩০ শতাংশ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম হোসেন জানান, বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৭ জন ট্যালেন্টপুল এবং ৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।

তিনি বলেন, শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের পরিশ্রম ও অভিভাবকদের সহযোগিতার ফলেই এই সাফল্য এসেছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে বিদ্যালয় কাজ করবে। স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ের এই অর্জনে আনন্দ প্রকাশ করেছেন। তাদের মতে, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান ও নিয়মিত পাঠদান বিদ্যালয়টিকে এলাকায় শিক্ষার ক্ষেত্রে অনুকরণীয় করেছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামসুর রহমান শামীম কৃতী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের অভিনন্দন জানিয়ে বলেন, এই অর্জন তাদের দায়িত্ব আরও বাড়িয়েছে এবং ভবিষ্যতে বিদ্যালয়টি ধারাবাহিকভাবে ভালো ফলাফল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।