মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন নয়, রাশিয়া নয়, বরং ইউক্রেনই সম্ভাব্য শান্তিচুক্তি বাধাগ্রস্ত করছে। ১৪ জানুয়ারি ওভাল অফিসে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায় চার বছরের ইউক্রেন যুদ্ধ শেষ করতে প্রস্তুত, কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কম প্রস্তুত। ট্রাম্পের ভাষায়, পুতিন একটি চুক্তি করতে প্রস্তুত, কিন্তু ইউক্রেন ততটা নয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত কেন মার্কিন নেতৃত্বাধীন আলোচনার মাধ্যমে সমাধান হয়নি— এমন প্রশ্নে ট্রাম্প সরাসরি জেলেনস্কির দিকে ইঙ্গিত করেন। তার মন্তব্য জেলেনস্কির প্রতি অসন্তোষের ইঙ্গিত দেয় এবং তিনি মাঝে মাঝে মার্কিন মিত্রদের চেয়ে পুতিনের কথায় বেশি বিশ্বাসী হিসেবে সমালোচিত হয়েছেন, যা ইউক্রেন, ইউরোপীয় রাজধানী ও মার্কিন আইনপ্রণেতাদের হতাশ করেছে।
রয়টার্সের গত ডিসেম্বরে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করেছে যে পুতিন এখনো পুরো ইউক্রেন দখল ও সাবেক সোভিয়েত সাম্রাজ্যের অংশ পুনরুদ্ধারের লক্ষ্য ত্যাগ করেননি, যদিও ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর তুলসী গ্যাবার্ড তা অস্বীকার করেন।