Web Analytics

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, যখন শাসকগোষ্ঠী জনগণকে শোষণ করে এবং জনগণের মতের বিপরীতে রাষ্ট্র পরিচালনা করে, তখন জাতি বিপ্লবের পথে যেতে বাধ্য হয়। তিনি বলেন, স্বাধীনতা মানে শুধু ভূখণ্ড, পতাকা বা মানচিত্র নয়; বরং অর্থনৈতিক, রাজনৈতিক ও মৌলিক অধিকার নিশ্চিত করাই প্রকৃত স্বাধীনতা। তাঁর মতে, বাংলাদেশের জনগণের যে স্বাধীনতার স্বপ্ন ছিল তা এখনো বাস্তবায়িত হয়নি।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী পল্টন থানার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. হেলাল উদ্দিন বলেন, একাত্তরের চেতনা বাস্তবায়ন না হওয়ায় চব্বিশের বিপ্লব অর্জিত হয়েছে। জাতি জুলাই চেতনায় নতুন বাংলাদেশ গঠনের শপথ নিয়েছে এবং সেই লক্ষ্য অর্জনে জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই।

তিনি সরকারকে আহ্বান জানান, জাতিকে রাজনৈতিক সংকটে না ফেলে গণভোটের রায় মেনে জুলাই সনদ আদেশ বাস্তবায়নের উদ্যোগ নিতে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।