Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের সাধারণ পরিষদে বলেছেন, তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র আগের যেকোনো সময়ের তুলনায় বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে। সামরিক সক্ষমতা, অর্থনীতি, সীমান্ত নিরাপত্তা ও প্রযুক্তিগত অগ্রগতির কথা তুলে ধরে তিনি দাবি করেন, দেশটি নতুন করে শক্তি ও গতি ফিরে পেয়েছে।

ট্রাম্প বলেন, গত ১২ মাসে মার্কিন সামরিক বাহিনীতে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি অর্থ ব্যয় হয়েছে। তার দাবি, চলতি মেয়াদে সামরিক খাতে বিনিয়োগ ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের নতুন শক্তি, সমৃদ্ধি, মনোবল ও অগ্রগতির সুফল বিশ্ব পাচ্ছে।

ইরান প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, তার প্রশাসন ইরানের সন্ত্রাস ছড়ানোর সক্ষমতা রোধে পদক্ষেপ নিয়েছে এবং পারমাণবিক অস্ত্র তৈরির কথিত প্রচেষ্টা থামিয়েছে। জাতীয় স্বার্থে প্রয়োজন হলে সামরিক শক্তি ব্যবহারের কথাও বলেন তিনি। সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে অনিবন্ধিত অভিবাসনের বিরুদ্ধে নজিরবিহীন অভিযান চালানোর দাবি করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সীমান্ত এখন ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে নিরাপদ।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।