Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ নির্বাচনে ১৬টি আসনের ফল ঘোষণা হয়েছে। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি চারটি এবং ডেমোক্র্যাটরা ১২টি আসনে জয় পেয়েছে বলে বুধবার সিএনএন জানিয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয়।

প্রতিনিধি পরিষদে মোট ৪৩৫টি আসন রয়েছে এবং সংখ্যাগরিষ্ঠতা পেতে কোনো দলকে অন্তত ২১৮টি আসনে জয়ী হতে হয়। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান পার্টি মাত্র পাঁচটি আসনের ব্যবধানে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল।

অন্তত নয়টি অঙ্গরাজ্য থেকে ফল আসতে শুরু করেছে। তবে কিছু অঙ্গরাজ্যে তখনও ভোটগ্রহণ চলছিল। এসব অঙ্গরাজ্যের ফল পেতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।