Web Analytics

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, মজুরি বোর্ডের আলোচনার মাধ্যমে পোশাক শ্রমিকদের জন্য যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণে সরকার আন্তরিক। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ‘২য় বার্ষিক আন্তর্জাতিক ওএসএইচ গবেষণা সম্মেলন ২০২৬’-এ তিনি বলেন, শ্রমিক, মালিক ও নিরপেক্ষ প্রতিনিধিদের নিয়ে বোর্ড দ্রুত একটি ন্যায়সংগত মজুরি নির্ধারণ করবে।

তিনি বলেন, গার্মেন্টস খাতের সাম্প্রতিক অস্থিতিশীলতার পেছনে রাজনৈতিক উসকানি ও একটি নির্দিষ্ট গোষ্ঠীর অনুপ্রবেশ রয়েছে এবং সরকার সহনশীলতার সঙ্গে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করছে। মাহদী আমিনের ভাষ্য অনুযায়ী, আগে এ খাতে পাঁচ বছর পরপর মজুরি বাড়ানো হলেও বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার তিন বছরের মধ্যেই মজুরি বোর্ড গঠন করেছে।

তিনি বলেন, বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬-এ শ্রমিকস্বার্থ ও কর্মক্ষেত্রের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হয়েছে। ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের সক্ষমতা বিবেচনায় নিয়ে নিরাপত্তানীতি বাস্তবায়ন, ত্রিপক্ষীয় সংলাপ, প্রশিক্ষণ ও সচেতনতার ওপর জোর দেন তিনি। নারী শ্রমিকদের কর্মক্ষেত্রের নিরাপত্তাও সরকারের অগ্রাধিকার বলে উল্লেখ করেন তিনি এবং শ্রমমান ও কমপ্লায়েন্সে সহায়তার জন্য আইএলওসহ আন্তর্জাতিক অংশীদারদের প্রশংসা করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।