Web Analytics

উচ্চশিক্ষাকে বৈশ্বিক একাডেমিক নেটওয়ার্কের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করতে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল ও রিসার্চ অফিস প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ মঙ্গলবার কমিশনে আয়োজিত ইরাসমাস প্লাস ইনফো সেশনে প্রধান অতিথির বক্তব্যে এ পরিকল্পনার কথা জানান।

এই অফিসগুলোর মাধ্যমে বিদেশি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে প্রাতিষ্ঠানিক যোগাযোগ, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা এবং যৌথ বা দ্বৈত ডিগ্রি কর্মসূচির সুযোগ বাড়ানোর কথা বলা হয়েছে। আন্তর্জাতিক গবেষণা অনুদান আহরণ, যৌথ গবেষণাগার ও উদ্ভাবন কেন্দ্র প্রতিষ্ঠাতেও এগুলো সহায়তা করবে। চেয়ারম্যান বলেন, উচ্চশিক্ষার মান, গবেষণা সক্ষমতা ও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অবস্থান বৈশ্বিক নেটওয়ার্ক এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার ওপর নির্ভর করে।

অফিসগুলো কার্যকর ও টেকসই করতে নীতিগত সহায়তা, দক্ষ জনবল উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি ও প্রয়োজনীয় অর্থায়নে ইউজিসি সহযোগিতা করবে। প্রতিটি বিশ্ববিদ্যালয়কে নিজস্ব অগ্রাধিকার ও সক্ষমতা অনুযায়ী আন্তর্জাতিকীকরণ কৌশল প্রণয়ন করতে হবে। বিদেশে থাকা বাংলাদেশি শিক্ষক, গবেষক ও পেশাজীবীদের গবেষণা, পাঠদান, যৌথ প্রকল্প ও তত্ত্বাবধানে যুক্ত করতে একটি একাডেমিক ডায়াসপোরা নেটওয়ার্ক গড়ার উদ্যোগও নেওয়া হচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।