Web Analytics

মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা জয় করায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন। সংস্থার সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান এবং মহাসচিব মো. জোবায়দুর রহমান রানা এক যৌথ বার্তায় খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান।

অভিনন্দন বার্তায় বলা হয়, শক্তিশালী প্রতিপক্ষ ভারতকে হারিয়ে এই শিরোপা জয় বাংলাদেশের ফুটবলের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তরুণ খেলোয়াড়দের আরও পেশাদার মনোভাব নিয়ে নিজেদের প্রতিভা বিকাশে অনুপ্রাণিত করবে।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ফুটবলসহ দেশের সব ধরনের ক্রীড়া শাখার ধারাবাহিক উন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে আরও সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।