Web Analytics

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ক্ষেত্রে সংস্থাটি সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। মার্কিন সংবাদমাধ্যম ‘পলিটিকো’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ২০২২ সালে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শস্য ও সার পরিবহনের চুক্তিতে জাতিসংঘ যেভাবে মধ্যস্থতা করেছিল, হরমুজ প্রণালির ক্ষেত্রেও তারা একই ধরনের ভূমিকা রাখতে চায়।

গুতেরেস বলেন, তার প্রধান লক্ষ্য হলো প্রণালিতে আগের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করা সম্ভব কি না তা দেখা। তিনি আরও জানান, জাতিসংঘ বর্তমানে পারস্য উপসাগরীয় দেশগুলোর পাশাপাশি ইউরোপীয় কাউন্সিলের সঙ্গেও নিবিড়ভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে।

এই বক্তব্য এমন সময় এসেছে যখন আমিরাত ও কুয়েতের সামরিক ঘাঁটিতে হামলা এবং ইরানে একাধিক আক্রমণের খবর পাওয়া গেছে। যুক্তরাজ্য ও জাপানসহ ২২টি দেশ হরমুজ প্রণালি সচল রাখতে একজোট হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।