Web Analytics

গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজমাওনা গ্রামে শুক্রবার বিকেলে পরিত্যক্ত একটি টিনশেড ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিথিল (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার ২ নম্বর গাজীপুর ইউনিয়নের বিএনপি বাজার এলাকায়। নিহত মিথিল প্রবাসী সোহাগের ছোট ছেলে এবং স্থানীয় হাসমত আলী প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র। প্রায় দুই বছর আগে তার মা-বাবা লেবাননে পাড়ি জমানোর পর থেকে সে দাদা-দাদির কাছেই থাকছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মিথিল স্থানীয় একটি মাদ্রাসার মাঠে খেলছিল। এ সময় মাঠের পাশে থাকা পরিত্যক্ত টিনশেড ঘরে স্পর্শ করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এলাকাবাসীর অভিযোগ, ঘরটিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ থাকায় দুর্ঘটনাটি ঘটে।

খবর পেয়ে শ্রীপুর থানার এসআই তাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি এবং স্বজনদের সঙ্গে আলোচনা চলছে। ময়নাতদন্ত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।