Web Analytics

ঢাকার জেলা প্রশাসক মিজ ফরিদা খানম বলেছেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি অস্বচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে। বুধবার কেরানীগঞ্জের রুহিতপুর উপজেলা পরিষদ মাঠে ফ্যামিলি কার্ড উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তৃতীয় পর্যায়ে কেরানীগঞ্জ উপজেলার দুইটি ইউনিয়নের মোট ১,২৭৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে।

তিনি বলেন, বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি হলো ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। এই দর্শনের বাস্তবায়নে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রকৃত দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে একটি সমন্বিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনা হচ্ছে। বর্তমানে ২৩টি মন্ত্রণালয়ের মাধ্যমে ৯৫টিরও বেশি সামাজিক নিরাপত্তা কর্মসূচি পরিচালিত হচ্ছে, যা ফ্যামিলি কার্ডের মাধ্যমে একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিসি ফরিদা খানম আরও বলেন, এই কার্ড সামাজিক নিরাপত্তাকে অনুদানভিত্তিক ব্যবস্থা থেকে নাগরিকের অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করবে এবং ভবিষ্যতে এটি সর্বজনীন সামাজিক পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।