Web Analytics

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশজুড়ে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে। রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার এই পূর্বাভাস দেওয়া হয়। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় রাত ও ভোরে ইতিমধ্যে হালকা শীত অনুভূত হচ্ছে। তবে এল নিনোর প্রভাবে আসন্ন শীত মৌসুমে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে বলে আবহাওয়াবিদদের আশঙ্কা।

অধিদপ্তর বলেছে, সোমবার সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মঙ্গলবার ও বুধবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং শুক্রবার রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে।

রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফরিদপুরে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল সিলেটে ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিকের ধারণা, এবার শীতকালে তাপমাত্রা ১৪ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। ডব্লিউএমওর ১৪ অক্টোবরের পূর্বাভাসেও অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত দক্ষিণ এশিয়ার অধিকাংশ স্থানে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রার সম্ভাবনা বলা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।