Web Analytics

যুদ্ধ অবসানে উত্থাপিত সাত দফা শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক পরিদর্শনের অনুমতি দেবে না ইরান। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র হাসান কাশকাভি মিজান বার্তা সংস্থাকে এ কথা বলেছেন। তাঁর ভাষ্য, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শনের বিষয়ে কোনো প্রটোকল নেই।

কাশকাভি বলেন, সামরিক হামলায় যা অর্জন করা যায়নি, তা সম্ভবত কূটনৈতিক চাপের মাধ্যমে অর্জনের চেষ্টা করা হচ্ছে। তবে এতে কোনো ফল পাওয়া যাবে না বলেও তিনি মন্তব্য করেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ ইরানকে পারমাণবিক স্থাপনাগুলোতে আবার পরিদর্শনের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে আসছে।

আইএইএ সতর্ক করেছে, ইরানের পারমাণবিক স্থাপনা ও উপকরণ সম্পর্কে পর্যাপ্ত তথ্যের অভাব পারমাণবিক বিস্তার রোধে উদ্বেগের বিষয়। সংস্থাটি বলেছে, বিষয়টি সর্বোচ্চ জরুরি ভিত্তিতে সমাধান করা প্রয়োজন। তেহরান এই দাবি প্রত্যাখ্যান করেছে এবং আইএইএর বিরুদ্ধে ওয়াশিংটনের প্রভাবের কাছে নতি স্বীকারের অভিযোগ তুলেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।