Web Analytics

ইরানি আদালত গুপ্তচরবৃত্তির অভিযোগে কারাবন্দি ব্রিটিশ নাগরিক ক্রেইগ ফোরম্যানের ১০ বছরের কারাদণ্ডের সঙ্গে আরও দুই বছর যোগ করেছে। তার ছেলে জো বেনেট দাবি করেছেন, গণমাধ্যমের সঙ্গে কথা বলার কারণে এই অতিরিক্ত সাজা দেওয়া হয়েছে। ফোরম্যানের আগের সাজা ছিল ১০ বছর।

২০২৫ সালের শুরুতে বিশ্বভ্রমণের অংশ হিসেবে মোটরসাইকেলে ইরান সফরের সময় ক্রেইগ ফোরম্যান ও তার স্ত্রী লিন্ডসে ফোরম্যানকে আটক করা হয়। গত ফেব্রুয়ারিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাদের প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়, তবে তারা অভিযোগ অস্বীকার করেছেন। কারাবাসের প্রতিবাদে দম্পতি গত মে মাসে অনির্দিষ্টকালের অনশন শুরু করেন।

বর্তমানে ক্রেইগ ফোরম্যান টানা ৬৮ দিন এবং লিন্ডসে ফোরম্যান ৫৯ দিন ধরে খাবার গ্রহণ থেকে বিরত রয়েছেন। তথ্যটি আলজাজিরা সূত্রে প্রকাশ করেছে আমার দেশ।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।