Web Analytics

মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক জন মিয়ারশাইমার দাবি করেছেন, গাজায় ইসরাইলের ঘোষিত সামরিক লক্ষ্য পূরণ হয়নি এবং এর আড়ালে থাকা আসল উদ্দেশ্য ছিল ফিলিস্তিনিদের জাতিগতভাবে উচ্ছেদ করা। তিনি ১৫ মে অস্ট্রেলিয়ার সেন্টার ফর ইন্ডিপেন্ডেন্ট স্টাডিস আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, পশ্চিমা গণমাধ্যমে গাজা যুদ্ধের প্রকৃত লক্ষ্য নিয়ে খুব কম আলোচনা হয়।

মিয়ারশাইমারের মতে, ইসরাইল তার বর্তমান রাষ্ট্র কাঠামো বজায় রাখতে দুটি পথের মধ্যে রয়েছে—একটি হলো বর্ণবাদভিত্তিক শাসনব্যবস্থা, যা বর্তমানে বিদ্যমান; অন্যটি হলো জাতিগত নির্মূল, যা গাজায় বাস্তবায়নের চেষ্টা করা হলেও সফল হয়নি। তিনি বলেন, ফিলিস্তিনিদের সরাতে হলে বিপুল সংখ্যক নিরীহ মানুষকে হত্যা করতে হবে এবং অঞ্চলটিকে বসবাসের অযোগ্য করে তুলতে হবে।

তিনি আরও জানান, গাজা যুদ্ধের শুরুতে ইসরাইলের কর্মকাণ্ডকে গণহত্যা বলতে অনীহা প্রকাশ করলেও ২০২৩ সালের ডিসেম্বরের পর তার অবস্থান পরিবর্তিত হয়েছে এবং এখন তিনি মনে করেন, গাজায় ইসরাইলের কর্মকাণ্ড গণহত্যার পর্যায়ে পড়ে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।