Web Analytics

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত পারমাণবিক অস্ত্রের মোতায়েন বাড়ানো এবং সেগুলোর বহুমুখী ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানায়, আধুনিক যুদ্ধের ধরন ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় তিনি এ প্রয়োজনীয়তার কথা বলেছেন। পারমাণবিক অস্ত্র তৈরির উপাদান উৎপাদনের সক্ষমতাও পরিকল্পিতভাবে বাড়ানো হচ্ছে বলে জানান তিনি।

পারমাণবিক উপাদান উৎপাদন ও অস্ত্র গবেষণাসংক্রান্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শনের সময় কিম এসব কথা বলেন। তবে তিনি কোন স্থাপনা পরিদর্শন করেছেন বা সেগুলোর অবস্থান কোথায়, তা কেসিএনএ জানায়নি। কিম বলেন, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান সম্পূর্ণ অলঙ্ঘনীয় এবং নিরস্ত্রীকরণের আহ্বান এ অবস্থান বদলাতে পারবে না।

২০২৩ সালে উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। কিম বলেন, এ মর্যাদা অস্বীকারের যেকোনো চেষ্টা প্রকাশ্য যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচিত হবে। প্রতিবেদনে স্থলমাইন বিস্ফোরণ নিয়ে সিউল ও পিয়ংইয়ংয়ের বিরোধ এবং উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে জাপান সাগরে প্রায় ১০টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথাও উল্লেখ করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।