Web Analytics

ঢাকার পল্লবীর ৬ নম্বর সেকশনের ১২ নম্বর রোডের একটি বাসা থেকে স্কুলশিক্ষিকা নূরজাহান বেগমের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৯৯৯ নম্বরে খবর পেয়ে রোববার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, তিনি প্রায় সাত দিন আগে মারা গেছেন। নূরজাহান বেগমের তিন সন্তান—একজন যুগ্ম সচিব, একজন বুয়েট শিক্ষক ও একজন স্কুলশিক্ষিকা—থাকলেও তিনি দীর্ঘদিন অবহেলায় ছিলেন বলে এলাকাবাসী দাবী করেছে।

স্থানীয়রা জানান, মৃত শিক্ষিকার বাসাটি ছিল নোংরা ও দুর্গন্ধযুক্ত। তারা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে সন্তানদের শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে।

ঘটনাটি পল্লবী এলাকায় শোকের ছায়া ফেলেছে এবং প্রতিবেশীরা নূরজাহানের সন্তানদের জবাবদিহিতার দাবি তুলেছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।