Web Analytics

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল সোমবার বিকাল ৩টায় প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। সংশোধিত ফলে আগে ফেল করা ৫ হাজার ৫৪৮ জন পরীক্ষার্থী পাস করেছেন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬২০ জন।

পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছিলেন ২ লাখ ৯১ হাজার ২১১ জন পরীক্ষার্থী। নতুন জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ৪৬৫ জন, ময়মনসিংহে ২৭৪ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১৭১ জন, যশোরে ১৬৩ জন, দিনাজপুরে ১৩৪ জন, কুমিল্লায় ১২০ জন, চট্টগ্রামে ১০১ জন, সিলেটে ৭৭ জন, রাজশাহীতে ৫৬ জন, কারিগরি বোর্ডে ৩৮ জন এবং বরিশালে ২১ জন রয়েছেন।

১১টি শিক্ষা বোর্ডে খাতা পুনর্নিরীক্ষণের আবেদনের পর ২৩ হাজার ১৪৫ জনের ফল পরিবর্তন হয়েছে। ময়মনসিংহ বোর্ডে সর্বোচ্চ ২ হাজার ৬৬৮ জনের ফল বদলেছে, যা ১৮ হাজার ৮৭০ আবেদনকারীর ১৪ দশমিক ১৪ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে ১৭ হাজার ৪৪০ আবেদনকারীর মধ্যে ২ হাজার ৩০৭ জনের ফল পরিবর্তিত হয়েছে। সবচেয়ে কম পরিবর্তনের হার রাজশাহী বোর্ডে, ২ দশমিক ৪৭ শতাংশ।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।