Web Analytics

অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনটি রাজনৈতিক বৈশিষ্ট্য তুলে ধরেছেন। রোববার দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, শেখ হাসিনা দীর্ঘদিন দেশে না থাকলেও তার রাজনীতি এখনো বাংলাদেশে বিদ্যমান।

পোস্টে আসিফ নজরুল শেখ হাসিনার রাজনীতির তিনটি দিক ব্যাখ্যা করেন। প্রথমটি ‘মালিকানার রাজনীতি’, যেখানে মুক্তিযুদ্ধের একচ্ছত্র মালিকানা দাবি করা হয় এবং তার বিরোধিতা মানে মুক্তিযুদ্ধের বিরোধিতা হিসেবে দেখা হয়। দ্বিতীয়টি ‘ট্যাগ দেওয়ার রাজনীতি’, যেখানে বিরোধীদের বিভিন্ন নেতিবাচক ট্যাগ দেওয়া হয়, যা এখনো চলমান। তৃতীয়টি ‘ভিকটিমহুডের রাজনীতি’, যেখানে নিজেকে ভিকটিম হিসেবে দেখিয়ে প্রতিশোধমূলক আচরণকে বৈধ মনে করা হয়।

তিনি মন্তব্য করেন, শেখ হাসিনার শাসন শেষ হলেও তার রাজনীতির অনেক উপাদান এখনো বিরোধীদের মধ্যেও রয়ে গেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।