Web Analytics

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক টেলিভিশন ভাষণে বলেছেন, শক্তিশালী কূটনীতির মাধ্যমে ইসরাইল যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়েছে। তিনি বলেন, ইসরাইলের হিজবুল্লাহ বা লেবাননের অন্য কোনো ফ্রন্টে আক্রমণ করার অধিকার নেই। পেজেশকিয়ান পাকিস্তানের একনিষ্ঠ প্রচেষ্টার প্রশংসা করে বলেন, পাকিস্তান ইরানের মর্যাদা ও গর্ব অক্ষুণ্ণ রেখে যুদ্ধবিরতি অর্জনের কূটনৈতিক প্রক্রিয়ায় সহায়তা করেছে।

তিনি ভাষণে উল্লেখ করেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র চায়নি এবং এই অঞ্চলে অস্থিরতা বা সন্ত্রাসবাদও চায় না। তেহরান সবসময় শান্তির পথে চলে, তবে আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় আপসহীন। পেজেশকিয়ান বলেন, ইরান তার নীতি ও অবস্থানে অটল থাকবে এবং অন্য পক্ষকেও এটি বুঝতে হবে।

তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমালোচনা করে বলেন, সামরিক কমান্ডার, রাজনীতিবিদ, বিজ্ঞানী ও শিক্ষার্থীদের হত্যার মাধ্যমে তারা ইরান ও পুরো অঞ্চলকে বিশৃঙ্খলা ও যুদ্ধে ঠেলে দিচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।