Web Analytics

সৌদি আরব পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ধর্মীয় কার্যক্রম পরিচালনা এবং সেবার মান উন্নয়নে নতুন প্রাতিষ্ঠানিক ব্যবস্থা চালু করেছে। পবিত্র দুই মসজিদের ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্ট শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস গত ২ নভেম্বর মক্কায় এ উদ্যোগের উদ্বোধন করেন। হিজরি ১৪৪৮ সালের ২২ জমাদিউল আউয়ালে এটি আনুষ্ঠানিকভাবে চালু হয়।

নতুন কাঠামোয় রয়েছে রিলিজিয়াস অ্যাফেয়ার্স এনডাওমেন্ট, মা’আসির আল-হারামাইন চ্যারিটেবল ফাউন্ডেশন এবং হিদায়াত আল-কাসিদিন কোম্পানি। এনডাওমেন্ট আর্থিক সম্পদ ও বিনিয়োগ বাড়িয়ে নিয়মিত দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করবে। ফাউন্ডেশন তহবিল, অনুদান ও প্রকল্প তদারকির দায়িত্বে থাকবে। কোম্পানিটি ধর্মীয় সেবা ও প্রকল্প বাস্তবায়ন, পরিচালনা এবং নির্ধারিত মান বজায় রাখবে।

আল-সুদাইস বলেন, তিন প্রতিষ্ঠানের সমন্বয় এবং অলাভজনক ও বেসরকারি খাতের অংশীদারত্বে টেকসই ওয়াক্‌ফভিত্তিক অর্থায়ন কাঠামো গড়ে উঠবে। উদ্যোগটি সৌদি ভিশন ২০৩০-এর সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যয়ের দক্ষতা এবং মুসল্লি ও দর্শনার্থীদের ধর্মীয় ও শিক্ষামূলক সেবা উন্নত করার লক্ষ্য নিয়েছে। কোরআন শিক্ষা, সচেতনতামূলক প্রচার ও ধর্মীয় দিকনির্দেশনা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে। সিদ্ধান্ত গ্রহণ ও প্রকল্প ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।