Web Analytics

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের তিনটি ডেকচি ও পাঁচটি দানবাক্স খুলে ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা পাওয়া গেছে। শনিবার, ২৪ অক্টোবর, দিনভর প্রকাশ্যে গণনা শেষে সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ হিসাব ঘোষণা করেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। এটি ছিল দানের টাকা গণনার পঞ্চম প্রকাশ্য আয়োজন। দানবাক্সে ১ ভরি সাড়ে ৮ আনা সোনা, ৩ ভরি ১৩ আনা রূপা এবং ১৮টি দেশের বৈদেশিক মুদ্রাও পাওয়া যায়।

বৈদেশিক মুদ্রার মধ্যে ব্রিটিশ পাউন্ড, ভারতীয় রুপি, থাই বাথ, সৌদি রিয়াল, মার্কিন ডলার, ইউরো, সংযুক্ত আরব আমিরাতের দিরহামসহ বিভিন্ন দেশের মুদ্রা রয়েছে। একই সঙ্গে গত ৩৫ দিনের মানত করা সাতটি গরু ও ৩১০টি ছাগলের হিসাব দেওয়া হয়। কিছু পশু লঙ্গরখানায় শিরনি হিসেবে রান্না করা হয়েছে, কিছু বিতরণ করা হয়েছে এবং কিছু খাদিমরা পেয়েছেন।

২৩ সেপ্টেম্বরের কমিটি সভায় প্রতিদিন দানের টাকা গণনা এবং ব্যবস্থাপক, হিসাবরক্ষক ও অফিস সহকারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল। নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়ায় দৈনিক গণনা এখনও চালু হয়নি। জেলা প্রশাসক বলেন, আপাতত আগের নিয়মে টাকা ব্যাংক হিসাবে জমা থাকবে এবং সেখান থেকে ইউটিলিটি বিল ও আনসার সদস্যদের বেতন দেওয়া হবে। আগামী সপ্তাহে জমা পড়া সিভিও যাচাই-বাছাইয়ের কথা রয়েছে; আগামী মাসের মধ্যে নিয়োগ শেষ হওয়ার আশা করা হচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।