Web Analytics

নারায়ণগঞ্জের ফতুল্লায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে গুলশান রোড এলাকায় সংঘর্ষে আরাফাত নামে এক কর্মী আহত হন। আহত আরাফাত অভিযোগ করেন, এনসিপি নেতা আলিফ দেওয়ানের ইন্ধনে সিয়াম, বিপ্লব, নোমান, রাসেল ও সাব্বির তার ওপর পরিকল্পিত হামলা চালায়।

আরাফাত জানান, নির্বাচনের আগে তিনি শাপলা প্রতীকের এমপি প্রার্থী আব্দুল্লাহ আল আমিনকে ৫০ হাজার টাকা অনুদান দেন। তার দাবি, অনুদান সরাসরি দেওয়ায় আলিফ দেওয়ান ক্ষুব্ধ হন, কারণ তিনি চেয়েছিলেন টাকা তার মাধ্যমে দেওয়া হোক। তবে আলিফ দেওয়ান অভিযোগ অস্বীকার করে বলেন, আরাফাত এনসিপির কেউ নয় এবং নির্বাচনের পর পঞ্চবটি মোড়ে দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করছিল। তিনি আরও দাবি করেন, আরাফাত ও তার লোকজন তাদের কর্মী বিপ্লবকে মারধরের উদ্দেশ্যে রোলিং মিলে নিয়ে যায়, পরে স্থানীয়রা বিপ্লবকে উদ্ধার করে।

এ ঘটনায় স্থানীয় এনসিপি নেতা তরিকুল ইসলাম বিষয়টি মীমাংসার দায়িত্ব নিয়েছেন। আহত আরাফাত জানিয়েছেন, উপযুক্ত বিচার না পেলে তিনি আইনি পদক্ষেপ নেবেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।