Web Analytics

ইরানবিষয়ক যুক্তরাষ্ট্রের সাবেক বিশেষ দূত রব ম্যালি সতর্ক করেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে ‘ভিয়েতনাম যুদ্ধের ফাঁদে’ পড়ছেন। আল জাজিরার উপস্থাপক স্টিভ ক্লেমনসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প ইরানি নেতাদের হত্যা বা ইরানের যুদ্ধজাহাজ ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংসের সংখ্যা দিয়ে নিজের সাফল্য পরিমাপ করছেন, যা একটি ‘ভুল পরিমাপক’।

ম্যালির মতে, এই সংঘাত থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো এমন একটি সমঝোতা বা চুক্তি, যা যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ের মূল স্বার্থকে সম্মান জানাবে। তিনি আরও বলেন, এমন চুক্তির সম্ভাবনা নির্ধারণে বিশেষজ্ঞদের চেয়ে মনস্তাত্ত্বিকরা বেশি কার্যকর হতে পারেন।

তার মতে, পুরো বিষয়টি শেষ পর্যন্ত নির্ভর করছে প্রেসিডেন্ট ট্রাম্পের মানসিকতার ওপর, যা নির্ধারণ করবে সংঘাত বাড়বে নাকি আলোচনার পথে যাবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।